Skip to content

ইরানকে ট্রাম্পের হুমকি: পরমাণু চুক্তি মেনে না চললে বড় সঙ্কটে পড়তে হবে

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানকে পরমাণু চুক্তির শর্ত মেনে চলতে হবে। তা না হলে দেশটিকে ‘বিরাট, বিরাট সমস্যার’ মুখোমুখি হতে হবে। মঙ্গলবার ওহিও অঙ্গরাজ্যের ইয়াংসটাউনে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
ইরান পরমাণু চুক্তি মেনে চলছে বলে মার্কিন কংগ্রেসের কাছে প্রত্যয়ন করার এক সপ্তাহ পরেই ট্রাম্প তার হাজারও উৎসাহী সমর্থকের সমাবেশে বলেন, তিনি তেহরানের ব্যাপারে খুবই সতর্ক।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে ভূমিকার কারণে দেশটির বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে।
ট্রাম্প বলেন, “ইরানের উচিৎ ছিলো আমেরিকাকে ধন্যবাদ জানানো, কিন্তু তার পরিবর্তে তারা আরও শক্তিশালী হচ্ছে। তবে সেটা খুব দীর্ঘ সময়ের জন্য ঘটবে না।”
একই দিনে ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী ৩০ দিনে মধ্যে কংগ্রেসে প্রত্যয়ন করার বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে সেই সময় পর্যন্ত ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে তাহলে আমি বিস্মিত হবো।
সোমবার প্রকাশিত রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, ইরানের চুক্তি মেনে চলার বিষয়ে প্রত্যয়ন করার ব্যাপারে ট্রাম্প পুরো একমত ছিলেন না এবং তিনি ওই চুক্তি সমর্থন করার কারণে একান্তে তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ভর্ৎসনা করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই/প্রেসটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫