বাংলাভূমি ডেস্ক ॥
ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনার অনুসারে সরকার বিবেচনা করলে যেকোন ঘটনা দ্রুত বিচার আইনে বিচার করা সম্ভব। আদালত চাইলে এতে ভূমিকা রাখতে পারে ।
মিথিলা ফারজানা’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. মামুম আহমেদ।
ডা. মামুম আহমেদ বলেন, বগুড়ায় মা-মেয়ের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে এটা খুব লজ্জাজনক। এটা আমদের জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনার খবরটা আমি যখন প্রত্রিকায় দেখলাম, সারা দিন আমার খুব মন খারাপ ছিল । এই ঘটনায় কিভাবে নিন্দা করব আমার সে ভাষা জানা নেই। এই ঘটনায় পুলিশ প্রশাসন যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে আসামীদের ধরেছে। এতে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। রাজনীতিক দুবৃত্তায়নের কারণে ক্ষমতাশীন কারো কারো মধ্যে সর্বগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে। সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার প্রবণতা। এসবের বিপরীতে যখন প্রশাসনের ভালো কিছু লোকদের এমন ইতিবাচক ভূমিকা পালন করে। সেটা নিঃসন্দেহে ভালো। যা আমাদের আশান্বীত করে তোলে।
বগুড়ায় মা-মেয়ের উপর নির্যাতন এটি কি দ্রুত বিচার আইনে মাধ্যমে বিচার করা হবে কি? এমন ঘটনা সবাই চায় দ্রুত বিচার আইন করা হোক এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল ইসলাম বলেন, অব্যশই দ্রুত বিচার আইনে কিচার করা সম্ভব। আর এর দৃষ্টান্ত কি আমাদের সমানেই আছে সিলেটে শিশু রাজন হত্যা থেকে শুরু করে অনেক বিচার প্রশাসনের স্বউদ্যোগে আমরা করতে দেখেছি । এজন্য শিশু নির্যাতন রোধে সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের নাড়া ফেলেছে সচেতনার দিক দিয়ে।
একজন কাউন্সিলর প্রভাবশালী লোক হওয়া সত্ত্বে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমরা গণমাধ্যম থেকে আর জানতে পেরেছি অপরাধী তুফান সরকারের বিরুদ্ধে আগেও মামলা ছিল। তুফান সরকার নিজে নামে এলাকা তুফান বাহিনী গড়ে তুলেছে। আমি পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই নির্যাতনের শিকার এই মেয়েটির আগে তো তুফানের বিরুদ্ধে মামলা ছিল। তাহলে কেন তিনি এখনো কাঠগড়ায় দাড়ায়নি। জেলের বাইরে থাকলেন। এমন তুফান সরকার সারা দেশে ছড়িয়ে আছে। এটা খালি সরকারের দলে নয় বিভিন্ন দলের লোক এটার সাথে জড়িত। দলের বাইরের লোকরা এমনভাবে এলাকায় নিজেদের রাজত্ব কায়েম করে আছে। চোরাকারবারি, সোনাচোরা, বিভিন্ন বাণিজ্যতে এরা যুক্ত থাকেন। নারী নির্যাতন নিয়ে সরকার সোচ্চার তা আমি মনে করি সরকারও এটা নিয়ে তড়িৎ ব্যবস্থা নিবে। আবার সরকার দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের সময়.কম
