Skip to content

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

বাংলাভূমি ডেস্ক ॥
বগুড়ার শেরপুরে যাত্রীবাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

সোমবার ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দু’জন হলেন, রংপুরের মিঠাপুকুর ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের তিন যাত্রী। গুরুতর আহত ৮ জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে এবং ৭ জনকে শেরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকে ঢাকা-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫