Skip to content

মিনেনসোটায় মসজিদে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রের মিনেনসোটায় একটি মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। শনিবার স্থানীয় সময় ফজরের নামাজের সময চালানো এই হামলায় কেউ হতাহত হননি। আল-জাজিরা।

পুলিশ বলছে, ব্লুমিংটনের দার আল ফারুক ইসলামিক সেন্টারে চালানো ওই হামলায় ইমামের অফিসে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে এফবিআই।

এফবিআইয়ের মিনিয়াপলিসের স্পেশাল এজেন্ট রিচার্ড থর্টন বলছেন, ঘটনার জন্য দায়ী কে বা কে এটি ঘৃণাপ্রসূত অপরাধ কি না তা তদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।

হামলার পর দমকল বাহিনী পৌঁছানোর আগুন নিভিয়ে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিনেনসোটার মুসলিম আমেরিকান সোসাইটির এক বিবৃতিতে বলা হয়েছে, একটা ভ্যান অথবা ট্রাক থেকে বিস্ফোরণের আগে কিছু একটা ছুড়ে দেয়া হয় ইমারের অফিস লক্ষ্য করে।

এরপর সেই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগে করে।

সোমালি এই মসজিদে আগেও হুমকি ছিল বলে উল্লেখ করা হয়েছে আল-জাজিরার প্রতিবেদনে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫