বাংলাভূমি ডেস্ক ॥
হযরত শাহজালাল (র.) বিমানবন্দরের পাশে পবিত্র হজ ক্যাম্প সংলগ্ন আশকোনা পশ্চিম পাড়ায় আবাসিক এলাকা। যার ভিতরে রাজউকের অনুমোদন ছাড়া অবৈধভাবে প্রায় ২ বিঘা জমির ওপর চারদিকে স্টীলসেড দিয়ে দুই রাস্তার মোড়ে ‘সিংগাপুর ট্রেনিং সেন্টার’ নামে এক বহুতল প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
এতে ভয়াবহ শব্দ দূষণে আবাসিক বাসিন্দাদের বসবাস করাই যেন মুশকিল হয়ে পড়েছে। এলাকাবাসী রাজউকে বার বার অভিযোগ করার পর রাজউক উচ্ছেদের জন্য নোটিশ করেও ‘কম্ভুকর্ন। এলাকাবসীর অভিযোগ রাজউকের মহাখালি জোনাল কজর্মকর্তা অবৈধ প্রতিষ্ঠানের মালিক থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে নোটিশ করেও তা উচ্ছেদ করছে না।
এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায় , পবিত্র হজ ক্যাম্পের পূর্ব পাশে আশকোনা পশ্চিম পাড়া আবাসিক এলাকার ভিতরে তোফাজ্জল হোসেন ওরফে আদম তোফাজ্জল ও তার ছেলে তুহিন সিদ্দিক অমি রাজউকের অনুমোদন ছাড়া সিংগাপুর ট্রেনিং সেন্টার এব্ং তার পাশে আরেকটি নামবিহীন ট্রেনিং সেন্টার গড়ে তুলে। এতে রাত-দিন প্রায় চব্বিশ ঘন্টা ভয়াবহ শব্দ দূষনে এলাকার পরিবেশ মারাত্মক বিপর্যয় হচ্ছে , রাতে পাশের বাসিন্দাদের ঘুমানোই দায় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ শব্দ দূষণের ব্যাপারে রাজউক অফিসে এলাকাবাসি বার বার অভিযোগ করার পর রাজউক মহাখালি জোনাল অফিস তদন্ত করে প্রতিষ্ঠান দুটি উচ্ছেদের জন্য নোটিশ করে- যার স্মারক নং- রাজউক/নঅঅ-৪/৩/২-সি-১৪/১৭৬৮ তারিখ-২৩-৫-২০১৭। কিন্ত গত তিন মাসেও রাজউক প্রতিষ্ঠান দুটি উচ্ছেদ করতে পারেনি।
এ ব্যাপারে রাজউকের মহাখালি অফিসে কর্মরত জোনাল অফিসার নুরুজ্জামান জানান, আবাসিক এলাকায় রাজউকের অনুমোদন ব্যতীত অবৈধভাবে গড়ে ওঠা সিংগাপুর ট্রেনিং সেন্টার উচ্ছেদ করা হবে। তিনি আরো বলেন , যে কোন আবাসিক এলাকায়ই রাজউক শিল্প প্রতিষ্ঠান গড়তে অনুমোদন দেয় না।
শাহজালাল বিমানবন্দরের পাশে অবৈধ ট্রেনিং সেন্টার, ভয়াবহ শব্দ দূষণ
আপডেট :August 10, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
