Skip to content

ওয়ানডে দলে ফিরছেন গেইল

স্পোর্টস ডেস্ক ॥

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের বাইরে রয়েছেন ক্রিস গেইল। তবে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্প্রতি উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্পর্কের উন্নতির মধ্য দিয়ে আবারও ওয়ানডেতে ফিরছেন গেইল। ইংলান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা যেতে পারে বিস্ফোরক এ ব্যাটসম্যানকে।

সেপ্টেম্বরে পাঁচটি ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ওয়েষ্ট ইন্ডিজ দল। এরপর ডারহামের চেস্টার লি শহরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজেরও ওই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে গেইলকে নেওয়ার আভাস পাওয়া গেছে।

ইল্যান্ডের বিপক্ষে ওডিআইতে গেইলের ফেরা নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ জনি গ্রেভ জানান, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে এভিন লেইসের দুর্দান্ত সেঞ্চুরি আমাকে ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসের কথা স্মরণ করিয়ে দেয়। আমি আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুজনকেই স্বরূপে দেখতে পাবো।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫