Skip to content

চলতি বছর হজে যেতে পারেনি ৩৬৭ জন

স্টাফ রিপোর্টার ॥

বিভিন্ন কারণে নিবন্ধন করেও এবছর ৩৬৭ জন হজযাত্রী হজে যেতে পারেনি বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, ৩৬৭ জনের মধ্যে ৯৮ জন ১৮টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেছেন।

এসব অভিযোগ তদন্ত করার কথা জানিয়ে হাফিজুর রহমান বলেন, এজেন্সিগুলোর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে এই যুগ্ম সচিব বলেন, ‘যারা এবছর হজে যেতে পারেননি তাদেরকে আগামী বছর অগ্রাধিকার দিয়ে হজে পাঠানো হবে। এ পর্যন্ত এ বছর হজে গেছে ১ লাখ ২৭ হাজার ২২৯ জন।’

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫