Skip to content

কথায় কাজ হবে না উত্তর কোরিয়ার : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ॥

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতায় কথা বলে কোনো কাজ হবে না। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, গত ২৫ বছর উত্তর কোরিয়ার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের অন্যায় দাবি মেটাতে অর্থ দেয়া হচ্ছে।

বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, কূটনৈতিকভাবে সমাধানের পথ এখনো খোলা আছে।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমার ওপর দিয়ে সাগরে পড়েছে। উত্তর কোরিয়া বলছে, জাপানের ওপর দিয়ে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলা প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের সামরিক ঘাঁটিতে পরণামু হামলা চালানোর প্রথম ধাপ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ রেক্স টিলারসনের সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫