স্পোর্টস ডেস্ক ॥
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়। আর এই জয়ের জোয়ারে ভাসছে সারাদেশ। সেই জয়ের পিছনে সবচেয়ে বড় যাদের অবদান, তাদেরকে মৌখিক সনদ দিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিয়ে বলতে গিয়ে তামিমকে বিশ্বের সেরা ওপেনার উল্লেখ করেছেন মাশরাফি। সাকিবকে ঘোষণা দিয়েছেন জীবন্ত কিংবদন্তি হিসেবে।
মাশরাফি বলেছেন, ‘সম্ভবত তামিম এখন বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার। তাইজুল বোলিংয়ে দারুণ একজন সঙ্গী। মিরাজও দারুণ। অধিনায়ক মুশফিক এখন আগের থেকে অনেক পরিপক্ক। মাঠে দলকে অনুপ্রেরণা যোগায়। আর সাকিব একজন জীবন্ত কিংবদন্তি। তুমি যখন লড়াই করো, সেটা তোমার মত করে আর কেউ পারে না। তোমার জন্মই হয়েছে ২২ গজের জন্য।’
