Skip to content

লিওনই ফেরালেন মুশফিককে

স্পোর্টস ডেস্ক ॥

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন মুশফিক ও নাসির হোসেন। তবে দিনের অষ্টম ওভারে ন্যাথান লিওনের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন টেস্ট দলপতি। মুশফিকের আউটের পর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮০ রান।

মুশফিক ও নাসির প্রথমদিন শেষ করেছিল ২৫৩ রানে। তারপর সকালটা বেশ দেখে শুনেই খেলছিলেন। লিওন দিনের অষ্টম ওভারের দ্বিতীয় বলেই পরাস্ত করেন মুশফিককে। একটু ভেতরে ঢোকা বল সামনে পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন অধিনায়ক। ঠিক মতো পারেননি, বল তার ব্যাটের কানায় লেগে ড্রপ খেয়ে স্টাম্পে লাগে।

মুশফিকের উইকেট তুলে নিয়ে লিওন এই ইনিংসে ব্যক্তিগত ষষ্ঠ উইকেট তুলে নেন। এই ছয় উইকেটের মধ্যে প্রথম চারটিই তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ব্যাটসম্যানদের। আর সাব্বিরকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন।

এখন সবাই তাকিয়ে গতকাল টেস্টে এক হাজার রান পূর্ণ করা নাসির হোসেন ও মিরাজের দিকে। তারা কতটা এগিয়ে নিতে পারেন বাংলাদেশের ইনিংসটিকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫