Skip to content

৩২ জঙ্গির খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলাভূমি ডেস্ক ॥
নব্য জেএমবির ৩২ জন সদস্যের খোঁজে এবার মাঠে নেমেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটসহ একাধিক গোয়েন্দা সংস্থা।

গত এক বছরে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানা ছাড়া চট্টগ্রামের আর কোথাও কোনো বড় ধরনের জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেনি পুলিশ।

২০১৫ সালে নগরীর আকবর শাহ্ এলাকা থেকে গ্রেপ্তার হয় জেএমবির জেলা কমান্ডার এরশাদ। গ্রেপ্তারের পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, হলি আর্টিজান ও দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় জড়িত তিন জঙ্গি- রাজীব গান্ধি, রাইসুল ইসলাম ওরফে ফারদিন ও বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ সহ ৩৫ জঙ্গির নাম। কিন্তু বাকি ৩২ জন জঙ্গির বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন জঙ্গিদের ব্যাপারে আগেই তদন্ত করা উচিত ছিলো সংশ্লিষ্টদের। সূত্র: ডিবিসি নিউজ

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫