Skip to content

‘ট্রাম্প আমার কনে নন, আমি তার বর নই’

আন্তর্জাতিক ডেস্ক ॥

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কনে নন এবং তিনি তার বর নন। সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকার করে এ কথা বলেন তিনি।

চীনে ব্রিকস সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্পের আচরণে এবং মস্কো-ওয়াশিংটন কূটনৈতিক টানাপড়েনে হতাশ হয়েছেন কিনা প্রশ্ন করা হলে এ জবাব দেন পুতিন। খবর পার্সটুডের।

এ প্রশ্নকে খুবই সাদাসিধা বলে নাকচ করে দেন তিনি। এরপর পুতিন সাংবাদিককে তিরস্কারের সুরে বলেন, “ট্রাম্প আমার কনে নন বা আমি তার কনে বা বর নই।”

মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার জাতীয় স্বার্থে কাজ করছেন একই ভাবে তিনিও রাশিয়ার স্বার্থে কাজ করছেন বলেও উল্লেখ করেন পুতিন। তিনি ট্রাম্পের বরাত দিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে কোনো ধরণের সমঝোতায় পৌঁছাতে পারেন।

এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্টের ইমপিচ করা হবে কিনা জানতে চাওয়া হলে তা নিয়েও মন্তব্য করতে অস্বীকার করেন তিনি। তিনি বলেন, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বললে সেটা পুরোপুরি ভুল হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫