Skip to content

বিশ্ব সম্প্রদায়ের মধ্যেও ভাঙন তৈরি হয়েছে : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক ॥
নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্ব নেতাদের সামনে তার বক্তৃতায় বলেছেন, বিশ্বাসের অভাবে বিশ্ব সম্প্রদায়ের ধারণা ব্যর্থ হয়ে যাচ্ছে।

তিনি বলেন, সবাই এখন ভগ্নপৃথিবীতে বাস করছে। ‘মানুষ ক্ষুব্ধ এবং তারা একে অন্যকে আঘাত করছে। অনিরাপত্তা বেড়েই চলেছে, বাড়ছে বৈষম্য, সহিংসতা। জলুবায়ুও পরিবর্তন হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যেও ভাঙন তৈরি হয়েছে। এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্রের অবিশ্বাস তৈরি হয়েছে। আমরা এখন ভগ্ন পৃথিবীতে বাস করছি। আমাদের শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করা উচিত। ‘

গুতেরেস আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তাই করা উচিত নয়। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ‘

সূত্র : আন্দালু এজেন্সি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫