Skip to content

ভারত, চীন ও রাশিয়া এত ভালো বন্ধু হলে রোহিঙ্গা সমস্যায় পাশে নেই কেন? : দুদু

স্টাফ রিপোর্টার ॥
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাত্তা দেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

‘চালের দাম কমাও মানুষ বাঁচাও’ শীর্ষক এ কর্মসূচিতে শামসুজ্জামান দুদু বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসী শেখ হাসিনাকে পাত্তা দেননি। এরপরও তিনি দম্ভ করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাহায্য প্রত্যাশা করিনা। এটা ছিল তারর দম্ভ। প্রধানমন্ত্রী কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, খাদ্যমন্ত্রী মিয়ানমার গিয়েছিলেন চাল কিনতে। চাল তো পাননি তিনি। পরে দুই জাহাজ নিন্ম মানের চাল বাংলাদেেেশ জন্য কিনে আনলেন। দেশে পরিচালনায় বর্তমান সরকারের কোন যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, ভারত, চীন ও রাশিয়া আপনাদেরর এত ভালো বন্ধু তাহলে রোহিঙ্গা সমস্যায় কেনো তারা আপনাদের পাশে নাই?

আয়োজক সংগঠনে সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া প্রমুখ বক্তব্যে রাখেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫