Skip to content

সৈকত নাসিরের নতুন মিউজিক ভিডিওতে মেঘলা

বিনোদন ডেস্ক ॥

রোজার ঈদে হৃদয় খানের ‘ছেড়ো না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন মেঘলা মুক্তা। সেটি বেশ আলোচনায় এসেছিলেন। নতুন করে আরো একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন শোবিজের এই নতুন মুখ। যেটির চিত্রায়ন শেষ হয়েছে গতকাল (শনিবার) এফডিসিতে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

মিউজিক ভিডিও’র শুটিংয়ের ফাঁকে মেঘলা কথা বললেন জাগো নিউজের সঙ্গে। তিনি জানান, ‘ভিডিওতে দেখা যাবে আমাদের দেশের গানে দেশীয় নাচ।’ মেঘলা বলেন, ‘আগে বিভিন্ন উৎসবে আমরা কলকাতা কিংবা বলিউডের গান বাজাতাম। সেই গানে সবাই নাচতো। কিন্তু যে গানের মিউজিক ভিডিও করছি সেটি প্রকাশের পর সবাই বাইরের গান বাদ দিয়ে আমাদের দেশের এই গানে নাচবেন বলে আমি মনে করি।’

এই মিউজিক ভিডিওটিতে মেঘলার সহশিল্পী ফাহিম। গানের শিরোনাম ‘বাংলাদেশের বাংলা গান’। এতে কণ্ঠ দিয়েছেন ফাহিম নিজেই। আগামী ২৬ সেপ্টেম্বর গানটি দুর্গা পূজা উপলক্ষে প্রকাশ পাবে।

উল্লেখ্য, ২০১১ সালে র‌্যাম্প মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেন মেঘলা মুক্তা। এরপর যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয় করেন। মাঝখানে লেখাপড়ার কারণে কিছুটা গ্যাপ থাকলেও চলতি বছর ‘নবাব’ ছবিতে অভিনয় করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫