Skip to content

ইরাকের কুর্দিস্তানে বিমানের ফ্লাইট বন্ধ করে দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানগামী বিমানের ফ্লাইট বাতিল করে দিয়েছে তেহরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেভান খোসরাভি আজ (রোববার) বলেছেন, ইরাকের কেন্দ্রীয় সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান থেকে সুলাইমানিয়া ও আরবিল বিমানবন্দরগামী এবং ইরানের আকাশসীমা ব্যবহার করে ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে উড্ডয়ন করা সব ধরনের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য পরিকল্পিত গণভোট বাতিল করতে তেহরানের পক্ষ থেকে নেয়া সব ধরনের রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে প্রমাণিত হওয়ার পর সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে আরো বলেন, কুর্দিস্তান প্রদেশের কিছু কর্মকর্তার তড়িৎ সিদ্ধান্ত ইরাকের কেন্দ্রীয় সরকারের সাথে গঠনমূলক আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করবে এবং এর মাধ্যমে কুর্দি জনগণ, ইরাক এবং এ অঞ্চলের সব মানুষের নিরাপত্তাকে চরম বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সূত্র : পার্সটুডে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫