আন্তর্জাতিক ডেস্ক ॥
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে আলোচনায় বসতে চায় মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জাতিসংঘে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মুমিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী অক্টোবরে বাংলাদেশের সাথে মিয়ানমারের কর্তৃপক্ষের রোহিঙ্গা সংকট সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
