বিনোদন ডেস্ক ॥
নির্মাতা রাফসান আহসানের সঙ্গে দুই বছর আগে সংসার জীবন শুরু করেছিলেন মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ২১ আগস্ট পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তারা। কিন্তু সম্প্রতি বিষয়টি প্রকাশ পায়। তবে তারও অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন স্পর্শিয়া। তিনি জানান, এক বছর সংসার করেছেন অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। ২০১৬ সালের নভেম্বর থেকে তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং আলাদা থাকতে শুরু করেন।
বিচ্ছেদের সিদ্ধান্ত কেন নিলেন জবাবে স্পর্শিয়া বলেন, কোনো মেয়েই তার সংসার ভাঙতে চায় না। সবাই সংসার করতে চায়। আর বিচ্ছেদের জন্য অবশ্যই একাধিক কারণ রয়েছে। তবে আমি নির্ধারিত কোনো কারণ উল্লেখ করতে চাই না। রাফসানকে নিয়ে কোনো অভিযোগও করতে চাই না। সত্যিকার অর্থে আমাদের মিল হচ্ছিল না। যেহেতু সমস্যা হচ্ছিল তাই আগে-ভাগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে স্পর্শিয়া বলেন, ‘আমি কারণ না বলাতে সবাই আমাকে গালি দিচ্ছেন। কারণ জানালে সবাই ঘুরে দাঁড়িয়ে তাকে গালি দিবেন। দিন শেষে গালিই দিবেন। আমাকেই দেন। আমি ইউসটু’।
কারণ জানালে সবাই ঘুরে দাঁড়িয়ে তাকে গালি দিবেন
আপডেট :September 26, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
