Skip to content

অনুশীলনেও দূরত্ব নেইমার-কাভানির

স্পোর্টস ডেস্ক ॥

এত কাছে তবু কত দূরে! নেইমার আর এডিনসন কাভানির সম্পর্কটা এখন এমনই। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই দুই তারকার মধ্যে পেনাল্টি নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তার রেশটা রয়ে গেছে এখনও।

চ্যাম্পিয়ন্স লিগে আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। পায়ের চোটের কারণে এক ম্যাচ মিস করা নেইমার ফিরছেন এই লড়াইয়ে। তবে একইসঙ্গে অনুশীলন করলেও উরুগুইয়ান তারকা কাভানির সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রাখতে দেখা গেছে তাকে। বোঝাই যাচ্ছে, এ ঝামেলা সহসাই কাটছে না।

পিএসজি কোচ উনাই এমেরি অবশ্য দাবি করছেন, গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলের তারকা দুই স্ট্রাইকারের সঙ্গে কথা বলেছেন তিনি। ঝামেলাটা প্রায় মিটে গেছে, এমন ইঙ্গিত এমেরির, এডিনসন আর নেইমার প্রস্তুত। অনেক পেনাল্টির সুযোগ আসবে, দুজনই এতে উপকৃত হবেন। আমি তাদের দু’জনের সঙ্গেই কথা বলেছি। বলেছি, কিভাবে এগিয়ে যেতে হবে।

পিএসজি সমর্থকরাও নিশ্চয়ই চাইবেন, এমেরির দাবিটা সত্যি হোক!

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫