Skip to content

সাগরে কামান বসিয়েছে চীন, দাবী মার্কিন পত্রিকার

আন্তর্জাতিক ডেস্ক ॥
দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে কামান বসিয়েছে বেইজিং। আমেরিকার নজরদারিতে বিষয়টি ধরা পড়েছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্তাদের উদ্ধৃত করে এই খবর প্রকাশ করা হয়েছে দৈনিকটিতে। খবরে বলা হয়েছে, সিকিউরিটি ফুটেজে ধরা পড়েছে যে কৃত্রিম দ্বীপের একটিতে মোটর চালিত দু’টি কামান বসিয়েছে চীন। মাত্র এক মাস আগেই এই দুই কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে চীন।

খবরে অবশ্য এও দাবি করা হয়েছে, মার্কিন বিমান বা জাহাজের জন্য হুমকি হয়ে উঠবে না এই সব কামান। তবে কৃত্রিম দ্বীপের আশেপাশে যে সব দ্বীপ রয়েছে সেগুলিতে এই কামানের গোলা নিশানা করতে পারে। এ দুই দ্বীপকে অসামরিক কাজের জন্য তৈরি করা হয়েছে বলে চীন আগেই বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কার্যত বিরোধীতা করে এই কামান বসানো হল।

দৈনিকটি মার্কিন কর্তাদের উদ্ধৃত করে লিখেছে, এই দুই কামান সামরিক দিক থেকে হুমকি হয়ে উঠবে না। তবে বিষয়টি প্রতীকী হয়ে উঠেছে।

বাংলাদেশ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫