Skip to content

ইনানীতে ট্রলারডুবি > ভেসে এলো আরও ৩ রোহিঙ্গার লাশ

বাংলাভূমি ডেস্ক ॥

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব মৃতদেহ কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসে।

এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জন। সাগরপথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এরআগে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে ৩টি ট্রলার ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা যায়।

উল্লেখ্য, মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নিয়মিতই নৌকা ডুবির ঘটনা ঘটছে। নৌকাডুবিতে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫