Skip to content

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক > রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

বাংলাভূমি ডেস্ক ॥
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দৃঢ় অঙ্গীকারের পূণর্ব্যক্ত করে বলেছেন, এ বিষয়ে তাঁর ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গতকাল জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে বৈঠককালে জাতিসংঘ মহাসচিব একথা বলেন। বৈঠকে তাঁরা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন। মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন এবং এক্ষেত্রে স্পিকারসহ সংসদ সদস্যদের সাধুবাদ জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তাঁর নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। এছাড়া স্পিকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।

স্পিকার চলমান রোহিঙ্গা সংকটের বিষয়ে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরী ও রাজনৈতিক সমাধানের উপর গুরুত্বারোপ করেন। স্পিকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার উপর জোর দেন। এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সূদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির উপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা স্পীকার পূণর্ব্যক্ত করেন। স্পিকার সুবিধাজনক যে কোন সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ : একই দিন স্পিকার ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগ্্সুকা’র সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইটি সেক্টর-এ নারীর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

আমাদের সময়.কম

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫