Skip to content

এবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ঢাকা অ্যাটাক

বিনোদন ডেস্ক ॥

বাংলাদেশে গত ৬ অক্টোবর মুক্তি পায় আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। চলচ্চিত্রটি জয় করে নিয়েছে সবশ্রেণির দর্শকের মন। দীপঙ্কর দিপনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

ব্যতিক্রমী গল্প আর অসাধারণ নির্মানশৈলীর জন্য চলচ্চিত্রটি পেয়েছে আকাশ ছোঁয়া বানিজ্যিক সাফল্য। বাংলাদেশ জয় করে ঢাকা অ্যাটাক মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়টি দেশে। এবার নতুন খবর হলো ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধান শহরগুলোতে।
ইরংশ ঈষঁন

এই উপলক্ষে সম্প্রতি চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড অঞ্চলের পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস এবং সিডনি শহরের অংশীদারগণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে অতিথিদের সাথে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সরাসরি মতবিনিময় করেন চলচ্চিত্রটির কাহিনীকার সানি সানোয়ার, পরিচালক দীপঙ্কর দিপন এবং অভিনেতা আরিফিন শুভ। আর অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলেন ‘ঢাকা অ্যাটাক’র তারকা খলনায়ক অস্ট্রেলিয়ান অভিনেতা তাসকিন রহমান যিনি তার অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান উপস্থিত সকলকে সারদ আমন্ত্রণ জানান এবং ‘ঢাকা অ্যাটাক’র বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। চলচ্চিত্রটির ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের ফলশ্রুতিতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরিবেশনার দায়িত্ব নেয় এবং বিভিন্ন শহর গুলোতে আগ্রহী প্রতিষ্ঠান এবং ব্যক্তির সাথে অংশীদার হয়ে শো এর আয়োজন করছে। সিডনির শো গুলোতে বঙ্গজ ফিল্মস এর অংশিদার হিসেবে আছেন বাংলাদেশ আইডল সিডনি, ইগল এন্টারটেইনমেন্ট, ই এস আই গ্লোবাল, জে এ মাল্টিমিডিয়া, খোয়াব, ওয়ান কয়েন, সুর ইভেন্টস, রুবস এন্টারটেইনমেন্ট এবং বাংলাদেশ নাইট এর অন্যতম আয়োজন মাহমুদ হোসেন ইমন।

চলচ্চিত্রটি এই অঞ্চলে নিয়ে আসার আরেকটি কারণ হলো এটি নির্মিত হয়েছে বাংলাদেশ পুলিশের কিছু সত্যিকার ঘটনার উপর ভিত্তি করে।

অবশেষে সকলের উপস্থিতিতে ঢাকা অ্যাটাক সিনেমাটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এ মুক্তির দিন ক্ষন জানানো হয়। ঢাকা অ্যাটাক এর অস্ট্রেলিয়া যাত্রা শুরু হবে ব্রিসবেন শহর থেকে আগামী ২৭ অক্টোবর। সেদিন শোনেল থিয়েটার এন্ড সিনেমা হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখানো হবে সিনেমাটি। এরপর ১২ নভেম্বর বিকেল ৩ টায় দেখানো হবে সিডনির অবার্নে অবসস্থিত রিডিং সিনেমাস হলে।

একই দিনে অ্যাডেলেইডেও দেখানো হবে। একই দিনে মেলবোর্ন শহরেও সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হয়েছে যা স্থানীয় আয়োজকরা নিশ্চিত করে জানিয়ে দেবেন নিজ নিজ শহরের দর্শকদের।

অস্ট্রেলিয়ার ক্যানবের, পার্থ এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হচ্ছে আগামী ২ ডিসেম্বর তবে তার আগেও আয়োজন করা হতে পারে এবং সময়মত অধিবাসীদের জানিয়ে দেবেন আয়োজকরা।

সিডনি শোয়ের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইভেন্টসএনটিকেটস এবং ক্রেজিটিকেটসের মাধ্যমে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫