Skip to content

হট লারাকে দেখতে পাবে দর্শক

বিনোদন ডেস্ক ॥ নিজেকে আবারও বলিউডের প্রতিযোগিতায় দেখতে চান লারা দত্ত। ভারতীয় মিডিয়াকে লারা জানিয়েছেন, আমি নিজেকে নতুন করে তৈরি করছি। ৩৫ বছর বয়সেও আমি নিজেকে আকর্ষনীয় হিসেবে তুলে ধরতে সক্ষম। তবে আমি হট অভিনয়ে করলেও দেহস্বর্বশ্ব অভিনয়ে বিশ্বাসী নই।

তাই দর্শকদের আশা দীর্ঘ বিরতির পর বড় পর্দায় আবার দেখা যাবে বলিউডের সুন্দরীদের একজন লারা দত্ত। প্রায় দুই বছর পর সাবেক এই বিশ্বসুন্দরী চলচ্চিত্রে কাজ করেছেন। রোমান্টিক ছবি ‘ডেভিড’ দিয়ে কিছুদিন আগে রুপালি পর্দায় ফিরেছেন। ছবিটি পরিচালনা করেছেন ‘রাবণ’ খ্যাত পরিচালক বিজয় নামবিয়ার। ছবিটি ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

রাজকীয়ভাবে ‘ডেভিড’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে লারা। এখন আরো ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তিনি আরো চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিগুলো হল ‘বান্দা ইয়ে বিন্দাস হ্যায়’, ‘প্রিন্সেস টু’, ‘আসমান’ ও ‘দ্য শো টাইম স্টাইক ব্যাক’। সপ্তাহে প্রতিদিনই ছবির শুটিং করছেন তিনি। এ বছরই ছবিগুলো মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নীলিমা নামের এক তরুণীর চরিত্রে ‘ডেভিড’ ছবিতে লারাকে দেখা যাবে। গোয়া, মুম্বাই, লন্ডন এ তিনটি স্থানের মানুষের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে গড়ে ওঠেছে ছবির কাহিনী। ছবিতে আরো অভিনয় করেছেন নীল নিতেন মুকেশ, টাবু, বিক্রম, বিনয়, বীরমানি। ডেভিড ছবিতে অভিনয় প্রসঙ্গে লারা বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আমি ভালো ছবির অপেক্ষায় ছিলাম। ছবিটি সেই ধরনের একটি ছবি। এটি দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।”

লারা দত্ত ভূপতি পরিচিতি লারা দত্ত হিসেবেই লারার জন্ম এপ্রিল ১৬,১৯৭৮ । ভারতের উত্তর প্রদেশে। লারা ২০০০ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয় লাভ করেন।

২০১১ সালের লারা দত্ত ও মহেশ ভুপাতি বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫