Skip to content

চট্টগ্রামে মির্জা ফখরুল > ‘আ’লীগ সন্ত্রাস লালন করছে’

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগ হামলাকারীদের লেলিয়ে দিয়ে সন্ত্রাসকে লালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় কোন্দলের কারণেই বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো আওয়ামী লীগ হামলাকারীদের লেলিয়ে দিয়ে সন্ত্রাসকে লালন করছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বহরকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের আশ্বাস সত্ত্বেও হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে অনুরোধ করার পরেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জাতির কাছেও পরিস্কার হয়ে গেছে কারা এ ঘটনার সঙ্গে জড়িত। এসময় খালেদা জিয়ার আজকের সফরেও শান্তিপূর্ণ সহযোগিতা আশা করেন বিএনপি মহাসচিব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫