Skip to content

এ স্বীকৃতি বঙ্গবন্ধুর প্রাপ্য

স্টাফ রিপোর্টার ॥

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়াই প্রমাণ করে ‘ওই ভাষণ’ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। আর তিনি (বঙ্গবন্ধু) শ্রেষ্ঠ নেতা। এ স্বীকৃতি বঙ্গবন্ধুর প্রাপ্য। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, একটি ভাষণের মাধ্যমেই তিনি একটি জাতিকে মুক্ত করেছেন। একই সঙ্গে পাকিস্তান ভাঙার দায়িত্বও এড়িয়ে গেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সোমবার (৩০ অক্টোবর) প্যারিসে প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫