Skip to content

শীতের শাকসবজি চাষাবাদে ব্যস্ত গাজীপুরের কৃষকেরা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ॥
চলতি রবি মৌসুমে গাজীপুর জেলার পাঁচ উপজেলায় কৃষকেরা সবজি আবাদ শুরু করেছে পুরোদমে। চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন জেলার গ্রাম জনপদের কৃষক।
জেলা কৃষি সম্প্রসারন বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় ৭৫৪০ হেক্টর জমিতে রবি মৌসমের জাতভিত্তিক শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারনবিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জসিম উদ্দিন জানান, মৌসুমীয় শাকসবজির উৎপাদনে গাজীপুরের কৃষকরা ইতিমধ্যে পুরোদমে জমিতে চাষাবাদ করছেন। ফুলকপি, বাধাঁকপি, টমেটো, মুলা, লাউ, ঢেড়স ও মিষ্টি কুমড়ার জাতভিত্তিক শাকসবজিই কৃষকদের কাছে জনপ্রিয়। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদের চাষাবাদে পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।

জেলার গাজীপুর সদরে ২৩৫০ হেক্টর, কাপাসিয়ায় ১১০০ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৪১৯ হেক্টর, শ্রীপুরে ১২৭০ হেক্টর, কালিয়াকৈর উপজেলায় ১৫১১ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, আগাম চাষাবাদ করে তা বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন।
জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব ডগরী গ্রামের সবজি চাষী আলতাফ মিয়া জানান, তিনি আগাম শাক সবজি চাষ করেছেন। তিনি স্থানীয় বাজারে তা বিক্রি করে লাভবান হচ্ছেন। এক বিঘা জমিতে মুলা শাক চাষ করে তিনি ব্যয় করেছেন ৪০০০ টাকা। বিক্রি করে তিনি পাবেন ১৩ হাজার টাকা।
সদর উপজেলার পূর্ব ডগরী গ্রামের অপর সবজী চাষী হালিম, আসাদ, চান্দপাল, আনু মিয়া, জানান, ফুলকপি, বাধাকপি, টমেটো আবাদের সাথী ফসল হিসেবে তারা ডাটা শাক, মূলা শাক, চাষাবাদ করছেন। এতে বাড়তি লাভবান হচ্ছেন তারা।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫