Skip to content

প্রধান বিচারপতির পদত্যাগের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটলো

বাংলাভূমি ডেস্ক ॥
আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। বলা যেতে পারে যে এটা একটা নজির বিহীন ঘটনা। ব্যবসায়ীক কিছু পত্রিকা আছে যেখানে ব্যবসার বিষয়গুলো নিয়েই শিরোনাম হওয়ার কথা কিন্তু সেখানেও বিচারপতিকে নিয়ে শিরোনাম করা হয়েছে। তার চলে যাওয়ার বিষয়টা আসলে শুরু হয়েছে ষোড়শ সংশোধনীর রায়ের পর থেকে। সেখানে এমন কিছু বক্তব্য আছে জাতীর জনক বঙ্গবন্ধু সম্পর্কে যা অনেকেই মনে করেন যে এই বক্তব্যগুলো সঠিক নয়। আবার সংসদ নিয়েও তার কিছু বক্তব্য আছে যেগুলোকে অনেকে মনে করেন যে এগুলো সঠিক নয়। মূলত এই বিষয়টা নিয়েই তার সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়।

শনিবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বরেণ্য সাংবাদিক ও দৈনিক সমকালের সম্পাদক গেলাম সারওয়ার।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতির এই ষোড়শ সংশোধনীর পরে অনেক ঘটনা ঘটে গেছে। অনেক পানি ঘোলা হয়েছে। আর তার সমাপ্তি হলো আজ। তিনি আজ বিদায় নিলেন। একটা বিষয় হচ্ছে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। অতীতে বাংলাদেশে এই ধরণের ঘটনা আ কখনো ঘটেনি। প্রধান বিচারপতিকে নিয়ে যে আলোচনা হয়েছে সেগুলো কিন্তু একটু ব্যতিক্রমী আলোচনা ছিলো। এই ধরণের আলোচনার জন্য আমরা আসলে কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা আসলে কখনো চাইনি যে, এই পদ নিয়ে এমনভাবে আলোচনা হোক।

গোলাম সারওয়ার আরো বলেন, এখন কথা হচ্ছে কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি? এই ক্ষেত্রে সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে বিচারপতিদের মাঝে যিনি বয়সের দিক থেকে সিনিয়র থাকেন তিনিই হয় প্রধান বিচারপতি। সংবিধানে এমনটাই বলা আছে। তবে রাষ্ট্রপতি চাইলে এর ব্যতিক্রমও ঘটাতে পারেন। বিচারপতি খাইরুল হকের ক্ষেত্রে যেমনটা হয়েছিলো। এই কারণে অনেক লেখালেখিও হয়েছে।

আমাদের সময়.কম

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫