Skip to content

সাভারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাভারে যাচ্ছেন। সকাল ১০ টায় সড়ক পথে সাভারের বিশমাইল এলাকায় সাভার সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনীর কমবাইন্ড মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।

এ ব্যাপারে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, ‘ইতিমধ্যে সাভারে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। মহাসড়কের দুই পাশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সময় তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী, সেনাবাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫