Skip to content

রাতে বিএনপির জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। রবিবার (১০ ডিসেম্বর) রাতে চেয়ারপারনের গুলশান কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থায়ী কমিটির ওই বৈঠকে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে মূল আলোচনা হবে। একটি হচ্ছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে সহায়ক সরকার ও বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ এবং আরেকটি হচ্ছে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সম্ভাব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। এ ছাড়া সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি বিষয়েও আলোচনা থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫