Skip to content

পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সেবায় ডায়াল ৯৯৯

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কিংবা পুলিশি সাহায্য পেতে এখন থেকে ৯৯৯ ডায়াল করেই মিলবে সেবা।

দিন-রাত ২৪ ঘণ্টা যে কোনো সময় যে কেউ বিনা খরচে ৯৯৯ ডায়াল করে জরুরি সেবা নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে ডিএমপির ক্রাইম অ্যান্ড কমান্ড সেন্টারে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এসময় উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

‘৯৯৯’ অপারেট করবে পুলিশ।

কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, কোনো দুর্ঘটনা ঘটলে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ও অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ ডায়াল করলেই সেবা পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫