স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর সুচনা করা হয়।
পরে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিস্তকম্ভ পুষ্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান, পুষ্পস্তবক অর্পন করেন। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, গাজীপুর প্রেস ক্লাব সেখানে পুষ্পস্তবক অর্পণ করেনে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল মির্জাপুর কলেজ, গাজীপুর সরকারি মহিলা কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শহীদ বরকত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লের আয়োজন করা হয়।
গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
আপডেট :December 17, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
