Skip to content

‘বিএনপি দ্বিতীয় স্থানেও থাকতে পারবে না, বিষয়টি ফখরুলের অজানা নয়’

স্টাফ রিপোর্টার ॥

ফখরুল সাহেব মনে হয় বুঝতে পারছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থী দুই নম্বরও হতে পারবেন না। এ কারণে আগে থেকে তিনি উল্টাপাল্টা কথাবার্তা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিজয় দিবস উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে বলবো সময় নষ্ট না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। সংবিধান অনুযায়ী আগামী বছর নির্বাচন হবে। আমরা চাই সব দল সেই নির্বাচনে অংশগ্রহণ করুক।’

আগামী বৃহস্পতিবার বিভাগীয় শহর রংপুরে ভোট হবে। এবারের ভোটে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

‘আওয়ামী লীগ নেতাদের বক্তব্য দুপুর বেলার বট গাছের নিচের ভুতের মতো’ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘আমি ভূতের গল্প শুনেছি ছোটবেলায়। তবে কখনও ভূত দেখিনি। তবে রিজভীকে বলবো, ভৌতিক সিনেমার বাস্তর রূপ হচ্ছেন আপনার নেত্রী খালেদা জিয়া।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫