Skip to content

জুডিশিয়াল ক্যুর চেষ্টা ব্যর্থ হয়েছে : কাপাসিয়ায় নাসিম

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জুডিশিয়াল ক্যুর কথা যারা বলছে, তারাই চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়ে গেছে।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন সাবেক বিচারপতিকে সামনে রেখে তারা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিল।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাভাবিক স্বাস্থ্যসেবা জোরদারকরণ কর্মশালা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সৈয়দা জোহরা তাজউদ্দীন মা ও শিশু কার্ড এবং স্মার্ট এমসিএইচ সার্ভিস ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের অগ্রগতিও অবহিত করা হয়।

স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ূন কবীর প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫