Skip to content

কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক ॥

কেনিয়ার মধ্যাঞ্চলের একটি রাস্তায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার (৩১ ডিসেম্বর) কেনিয়ার নাকরো শহরে ভোরে এ দুর্ঘটনা ঘটে।

রিফ্ট ভ্যালির ট্রাফিক পুলিশের প্রধান কর্মকর্তা জেরো আরোমে বলেন, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব কেনিয়ার নাকরো-এডোরেট নামক এলাকায় বুসিয়া থেকে নাইরোবিগামী একটি বাসের সঙ্গে নাকোরোগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়। ওই এলাকায় মৃতের সংখ্যা চলতি মাসেই ১০০ ছাড়িয়েছে।

তিনি আরো জানান, এই দুর্ঘটনা উভয় গাড়ির চালকই মারা গেছে। নিহতদের মধ্যে ৩ বছর বয়সী এক শিশুও রয়েছে।

আহত একজন ব্যক্তি জানিয়েছেন, এ দুর্ঘটনার সময় আমি ঘুমাচ্ছিলেন। হঠাৎ আমি যখন জেগে উঠলাম, তখন আমার চারদিকে হাউমাউ, চিৎকার, চেঁচামেচি শুনতে পাই। স্রষ্টার অশেষ কৃপায় আমি বেঁচে গেছি এ দুর্ঘটনা থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫