Skip to content

সিডনিতে সি-প্লেন বিধ্বস্ত : নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক ॥

অস্ট্রেলিয়ায় একটি সিপ্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় সিডনি শহর থেকে ৩০ মাইল দূরে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান।

নিহতদের মধ্যে পাঁচজনই ব্রিটিশ নাগরিক। এদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলটও নিহত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

কোওয়ান শহরতলীর কাছে হকেসবারি নদীতে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি সিডনি সিপ্লেনের। কি কারণে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

রোববার দুর্ঘটনার পর নদী থেকে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে সিডনি সিপ্লেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫