স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় একটি বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
বুধবার (৩ জানুয়ারি) সকালের দিকে এ অগ্নিকণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসের বলেন, ভোগড়া বাসন সড়ক এলাকায় টিন শেডের একটি বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
