Skip to content

যে কোনো ছবিতে অভিনয় করতে রাজি প্রভাস

বিনোদন ডেস্ক ॥
জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন ভারতীয় দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাস। বাহুবলি ছবিতে অভিনয় করে এই খ্যাতি অর্জন করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলিউডে অভিনয়ের ব্যাপারেও কথা বলেন প্রভাস।

তিনি বলেন, বলিউড সিনেমায় কাজ করার ইচ্ছে রয়েছে। শুধু হিন্দি নয়, আমাদের দেশের (ভারতে) যে কোনো জায়গায় কাজ করতে রাজি আছি। এমনকি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করতে রাজি আমি। চিত্রনাট্য ভালো যে কোনো ভাষায় সিনেমায় কাজ করতে আপত্তি নেই। আমার কাছে অঞ্চল ও ভাষা কোনো ব্যাপার নয়।

বাহুলবি ছবিতে অভিনয়ের ব্যাপারে এই অভিনেতা বলেন, বাহুবলি ছবির জন্য ৫ বছর সময় দিয়েছি। এ সময় অন্য কোনো সিনেমায় অভিনয় করেনি। তবে এখন আর বাহুবলি’র মতো দীর্ঘ সময় দিয়ে কোনো সিনেমায় কাজ করব না।

তিনি আরো বলেন, অভিনয় শিল্পীদের সময় অনেক অল্প। আমাদের ব্যক্তিগত জীবনেও রয়েছে। এখন কোনো সিনেমায় জন্য ৫ বছর সময় দেব না। যদিও দিই তাহলে একই সঙ্গে অন্য কাজ করব কারণ বয়সটাও একটা ব্যাপার।

প্রভাস বলেন, আমার বেশির বেশির ভাগ প্রজেক্টরই এখন সার্বজনীন চাহিদা রয়েছে। আঞ্চলিক সিনেমার বিষয়টি ভিন্ন। আমি এমন গল্প বাছাই করছি যেটি দেশের সব দর্শক দেখতে পারবেন এবং পছন্দ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫