Skip to content

দশ বছর প্রেমের পর বিয়ে করলেন সোনিয়া

বিনোদন ডেস্ক ॥

এক যুগেরও বেশি সময় ধরে প্রেম করে আসছিলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন। এবার হলো চূড়ান্ত পরিণয়। পাত্র ময়মনসিংহের। নাম শামীম আহমেদ স্টিভ। দুই পরিবারের সম্মতিতে আয়োজনেই গত ৩ জানুয়ারি হলো সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার সোনিয়া হোসেইন’র বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ হবে বলে জানা গেছে। পরে একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

সোনিয়ার মিডিয়ায় আগমণ করেন ২০০৩ সালে। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে আসেন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে অভিনয় দিয়ে অভিনয় জীভন শুরু হয় তার।

এছাড়াও চিত্রনায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫