Skip to content

নাকফুলে মুগ্ধ হয়ে নাদিয়ার প্রেমে পড়লেন ইরফান

বিনোদন ডেস্ক ॥

ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা সালহা খানম নাদিয়া এবং ইরফান সাজ্জাদ। অনেকদিন পর তারা নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন। নাটকের নাম ‘নাকফুল’। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে গতকাল শনিবার থেকে।

নাটকটির গল্পের প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘গল্পটা মূলত একটা নাকফুলকে কেন্দ্র করে। ছেলেটি মেয়েটার নাকফুল দেখে পছন্দ করে। ঘটনাক্রমে মেয়েটার প্রেমে পড়ে যায় সে। একটা সময় ছেলেটা জানতে পারে মেয়েটা বিবাহিত এবং তার নাকফুলটা পরিবর্তন হয়ে যায়।

ছেলেটা কষ্ট পায়। তবুও তাদের মাঝে একটা সর্ম্পক তৈরি হয়। এটা নিয়ে মেয়েটার স্বামী তাকে সন্দেহ করতে থাকে। বাকীটুকু দেখতে হবে নাটক প্রচার হলে।’

নাটকটিতে নিজের চরিত্রটিতে কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে নাদিয়া বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মিথিলা। আমি নাকফুল পরতে অনেক পছন্দ করি। এই সূত্র ধরেই ইরফান সাজ্জাদের সঙ্গে পরিচয় ও গল্পের এগিয়ে যাওয়া। ব্যতিক্রমী ভাবনার একটি গল্প। দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

এ নাটকে নাদিয়া-ইরফান ছাড়া আরো অভিনয় করছেন পিযুষ সেন, তাবাছুল মিথিলা প্রমুখ। নির্মাতা জানালেন, নাটকটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫