Skip to content

জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে ৩০ অক্টোবর থেকে : সিইসি

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ) কে এম নূরুল হুদা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ৩০ অক্টোবর থেকে শুরু হবে। এছাড়া, ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।

আজ সোমবার সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা করা যাচ্ছে।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে এতে অন্য সব আসনে কোনো প্রভাব পড়বে না।

বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা আরও বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমার মন্তব্য করা সমীচীন হবে না। পরে তিনি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।

সূত্র : আরটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫