Skip to content

দুদকের হটলাইনে অভিযোগের প্রতিকার মিলছে না, আস্থা কমছে

বাংলাভূমি ডেস্ক ॥
দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়ায় এতে মানুষের আস্থা কমে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শুরুতে ১০ হাজার অভিযোগ আসলেও এখন তা নেমে এসেছে ১০০ তে।

গত বছরের ২৭ জুলাই দুর্নীতির অভিযোগ জানাতে দুদক চালু করে ‘ওয়ান জিরো সিক্স’। সেখানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে কোনো ফোন থেকে অভিযোগ জানানো যাবে। গত ৬ মাসে অভিযোগ এসেছিল প্রায় সাড়ে ৫ লাখ। এরমধ্যে মাত্র ২৫টির অনুসন্ধান করছে দুদক কমিশন। যার মধ্যে মামলা হয়েছে ৬টি এবং গ্রেফতার হয়েছে ৭ জন।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ আমলে না নেয়ায় আগ্রহ কমে গেছে জনসাধারণের। আর এই কারণেই অভিযোগ করে কোনো প্রতিকার না হওয়ায় দুর্নীতির পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। এছাড়া দুর্নীতি আইন সম্পর্কে অভিযোগ কেন্দ্রের অনেক কর্মকর্তাদের স্পষ্ট ধারণাও নেই।

দুর্নীতি দমন কমিশনের সচিব শামসুল আরেফিন বলেন, অভিযোগ কেন্দ্রকে কার্যকর করতে কর্মকর্তাদের প্রশিক্ষণসহ আরও সব বিষয়ে তদারকির করা হচ্ছে। প্রতিদিন ৪টি শিফটে ২০ জন কর্মকর্তা কাজ করেন দুদকের এই অভিযোগ কেন্দ্রে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫