Skip to content

পড়শী এবার নৃত্যশিল্পী

বিনোদন ডেস্ক ॥ সংগীতশিল্পী পড়শী এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে আসবেন। নৃত্য অনুষ্ঠান ‘ড্যান্স ড্যান্স’ প্রোগ্রামের মাধ্যমে তিনি নৃত্যশিল্পী হয়ে আসবেন। প্রোগ্রামটি ঈদের পরদিন প্রচারিত হবে আরটিভিতে। গত সোমবার রাজধানীর বেঙ্গল স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন পড়শী।

দর্শক-শ্রোতাদের কাছে পড়শীর পরিচয় সংগীতশিল্পী হিসেবে। কিন্তু পড়শি জানান, ছোটবেলায় নাচ আর গান তিনি একসঙ্গেই শুরু করেছিলেন। উত্তরায় অঞ্জলি নৃত্যকলা নিকেতনে পুরো ছয় বছর শিখেছেন উচ্চাঙ্গ নৃত্য। চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে নাচ আর নিয়মিত চর্চা করা হয়নি।

পড়শী আরও জানান, ‘ড্যান্স ড্যান্স’ অনুষ্ঠানে তিনি পড়শী ৩ অ্যালবাম-এর ‘লাভ স্টেশন’ গানটির সঙ্গে নাচ করেছেন। গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার দেব সেন।

জানা গেছে, ‘ড্যান্স ড্যান্স’ অনুষ্ঠানের অন্য শিল্পীরা হলেন আঁখি আলমগীর, পুতুল ও কর্নিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫