Skip to content

পদ্মাবত বিতর্ক: এবার সুপ্রিম কোর্ট ও সংসদে হামলা হুমকি

বিনোদন ডেস্ক ॥
পদ্মাবত নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এদিকে ছবিটি প্রদর্শন নিয়ে পরিস্থিতি আরও গরম হয়ে উঠেছে। এবার বিশাল মিছিল থেকে ক্ষত্রিয় সেনার নেতা ভারতের সুপ্রিম কোর্ট ও সংসদ ভবন হামলার হুমকি দিলেন। ওই নেতার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সারা ভারত ক্ষত্রিয় সংগঠনের যুব নেতা প্রকাশ্যে সংসদ ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এরপরেই তার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে, ওই নেতার নাম ভুবনেশ্বর সিং।

মঙ্গলবার পদ্মাবত ছবি প্রদর্শন রুখতে গুজরাতের আমেদাবাদ শহরের মেমনগরের মলে ভাঙচুর চালায় কারনি সেনা। উগ্র রাজপুত এই সংগঠনের কর্মীদের রুখতে গুলি চালায় পুলিশ। ফলে ছড়িয়ে যায় আতঙ্ক।

অন্যদিকে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বনশলীর ছবি। তারই প্রতিবাদে প্রবল বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন কট্টরপন্থী ক্ষত্রিয় ও রাজপুত সংগঠন।

প্রসঙ্গত, চিতোরের রানি পদ্মিনী কে নিয়ে মেগা বাজেটের ছবি ‘পদ্মাবতী’ করেছেন সঞ্জয় লীলা বনসলী। ছবি শ্যুটিং থেকেই বিতর্ক ছড়ায়। ক্ষত্রিয় সংগঠনগুলি দাবি করে, এই ছবিতে রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেমের সম্পর্ক দেখিয়ে রাজপুত জাতিকেই অপমান করা হয়েছে। বিতর্ক এমন আকার নেয় যে ছবির নাম পাল্টে ‘পদ্মাবত’ রাখা হয়। ছবি মুক্তি পেলে শতাধিক মহিলা প্রকাশ্যে জহরব্রত বা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছে তারা।

পদ্মাবত ছবি মুক্তি আটকাতে রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেখানে মুখ পুড়িয়েছে বিজেপি শাসিত দুই রাজ্য। সুপ্রিম কোর্টে দীপক মিশ্রের অধীনে থাকা সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সিবিএফসি ছবি মুক্তির ছাড়পত্র দিয়েছে। সেই ছাড়পত্র মেনেই দেশজুড়ে মুক্তি পাবে ‘পদ্মাবত’। সিবিএফসির এই ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্তকে কোনওভাবেই বিরোধিতা করবে না সুপ্রিম কোর্ট। সূত্র: কলকাতা ২৪

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫