Skip to content

কাপাসিয়ায় জেএম ভলিবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আবদুস ছালাম স্মৃতি সংসদ বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও আনোয়ারা সাঈদ খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল জেএম ভলিবল টুর্নামেন্টে কামারগাঁও বাহর সরকার বাড়ী ভলিবল একাদশকে হারিয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুস ছালাম স্মৃতি সংসদ বিজয়ী হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টায় এ খেলা উদ্বোধন করেন শহীদ কন্যা ডা: নুজহাত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ’র কনিষ্ঠ কন্যা মাহজাবিন আহমদ মিমি।
এ টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল হক চৌধুরী (আইয়ুব)’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা আলম আহমদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন আলম আহমদ’র সহধর্মীনি নীলা আহমদ, আলম আহমদ’র ভাগিনা এ্যাড. মুরাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, এ্যাড. আমানত হোসেন খান, কৃষক লীগ নেতা আইন উদ্দিন মাস্টার, জানে আলম কনক প্রমুখ।
খেলায় প্রথম পুরস্কার পাঁচ লাখ এবং দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকা প্রদান করেন।
খেলাটি বিকাল ৩টা থেকে প্রায় ৫টা পর্যন্ত লাইফ দেখান বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫