Skip to content

গাজীপুরে একটি কারখানায় কাপড়ের গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর নগরীর একটি কারখানার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ মিয়া জানান, দক্ষিণ পানিশাইল এলাকায় ডোরিন গার্মেন্টস লিমিটেড কারখানার পাঁচতলা ভবনের নিচ তলার ফেব্রিক কাপড়ের গুদামে মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫