Skip to content

ভালো আছেন ওমর সানি

বিনোদন ডেস্ক ॥

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। চলচ্চিত্র মানুষের মনে উৎকণ্ঠা কেমন আছেন ওমর সানি? সোমবার সকালে অসুস্থ অনুভব করলে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যান তিনি। এ সময় চিকিৎসক ওমর সানীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার দুপুরে ওমর সানীর ম্যানেজার আলী হোসেন জাগো নিউজকে জানান, এখন ভালো আছেন সানি। চিকিৎসকরা জানিয়েছেন এখন আসঙ্কা মুক্ত এ নায়ক।

আলী হোসেন বলেন,‘সানী স্যারের তিনটি ব্লক ধরা পড়েছে। এখন তার হার্টে রিং পরানো হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়িকা মৌসুমীকে তিনি বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে একপুত্র ও এক কন্যা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫