Skip to content

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ ৬ কর্মকর্তা বদলি

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্মকমিশনার (অতি. ডিআইজি) ও উপকমিশনার (এসপি) পদে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদ্জ্জুামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম অ্যান্ড অপারেশনস, গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) এবং পিআর অ্যান্ড এইচআর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জামিল হাসানকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা দক্ষিণে বদলি করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ই অ্যান্ড ডি) মশিউর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) গোয়েন্দা-উত্তর, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ই অ্যান্ড ডি, উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) পিআর অ্যান্ড এইচআর বিভাগে বদলি করা হয়েছে। সূত্র: আরটিভি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫