Skip to content

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিরুদ্ধে রিট, খারিজ করে দিয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥
দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদীয় আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিরুদ্ধে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট ।

রোবরার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১১ মার্চ রিটের শুনানি শেষে আদেশের দিন ঠিক করে আদালত। ১৫ জানুয়ারি এ বিষয়ে বিভক্ত আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের দ্বৈতবেঞ্চ। পরে রিট আবেদন নিষ্পত্তির জন্য তৃতীয় একক বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালের ১৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫