Skip to content

গাজীপুরে ট্রাকচাপায় বাস চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় মাল বোঝাই একটি ট্রাকের চাপায় লিটন হাওলাদার (৩৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন হাওলাদার ঢাকার কেরানীগঞ্জের তেগুড়া এলাকার মৃত মালেক হাওলাদারের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান বলেন, নাওজোর এলাকায় ছালছাবিল পরিবহনের বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে পরিষ্কার করছিলো চালক লিটন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন মারা যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার ওই ট্রাকটি আটক করা গেলেও চালককে পালিয়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫